Saturday, June 30, 2007

বদ অভ্যাস মনের এমন একটি জীর্ণ অবস্থা, যা এক সময় নতুন ধারণার মাধ্যমে মুক্তির পথ দেখাতে চেয়েছিল, কিন্তু এখন সে নিজেই পথ হারিয়ে ফেলেছে।
কুৎসা ও কান কথা থেকে দূরে থাকুন।

Friday, June 29, 2007

রোগ-ব্যধির অনুপস্থিতিই সুস্বাস্থ্য নয়। সুস্বাস্থ্য হচ্ছে ভালো থাকার এক অন্তর্গত অনুভূতি যা আপনাকে সবসময় আনন্দোচ্ছল করে রাখে।
আপনার আজকের শরীরের দিকে তাকালেই আপনি আপনার গতকালের চিন্তাকে দেখতে পাবেন। আগামীকাল আপনার দেহ কেমন হবে তা দেখতে চাইলে আপনার আজকের চিন্তার প্রতি দৃষ্টিপাত করুন।

Tuesday, June 26, 2007

যা করতে পারবেন না বা করবেন না, সে ব্যাপারে বিনয়ের সাথে প্রথমেই 'না' বলুন।

Monday, June 25, 2007

কাউকে অভিনন্দন জানানোর সুযোগ পেলে আন্তরিকভাবে জানান।
স্থান-কাল-পাত্র বুঝে হাসিমুখে কথা বলুন। হৃদয়ের আন্তরিকতা মুখের হাসিতে শতগুনে প্রস্ফুটিত হয়।