skip to main |
skip to sidebar
'আমি এ বিষয়ে জানি না' এ কথাটি বলতে কখনও ভয় পাবেন না।'আমি দুঃখিত' কথাটি সব সময় আন্তরিকতার সাথে উচ্চারন করুন।
দীর্ঘসূত্রিতা ও আলস্যকে প্রশ্রয় দেবেন না। যখন যা করা প্রয়োজন, তখনই তা করুন।
নিজের অফিস, ঘর ও পারিপার্শ্বিকতাকে পরিচ্ছন্ন রাখার জন্য যুদ্ধ ঘোষনা করুন।
রোগের দেহগত কারণের সাথে সাথে এর মনোগত কারণ খুঁজে বের করুন। মনোগত কারণ বুঝতে পারলে দেহগত কারণ দূর হতে সময় লাগবে না।
প্রকৃতির সাথে একাত্ম হোন। প্রকৃতি মন, দেহ ও আত্মার মাঝে সব সময় ভারসাম্য এনে দেয়।
বাস্তবতা আমাদের অন্তর্গত ধারণারই প্রতিফলন। অন্তর্গত ধারণা বদলে গেলে বাস্তবতাও বদলে যায়।
নীরব মুহূর্তে প্রতিদিন অন্তত একবার করে বলুন, 'আমি সাহসী'।
একটি কাজ না করার পেছনে হাজারটি অজুহাত দেখানো যায়, কিন্তু কাজটি করার জন্যে একটি কারণই যথেষ্ট।